Saturday, May 9, 2015

বড় আকারের আইপ্যাড আনতে পারে অ্যাপল

অ্যাপল অবশেষে বড় আকারের আইপ্যাড বানানোর পরিকল্পনা করছে ট্যাবলেট এবং মনিটর রিসার্চ প্রতিষ্ঠান আইএইচএস টেকনলজির পরিচালক রোডা আলেক্সান্ডার বলেন, বছরের শেষের দিকে বড় আকারের আইপ্যাড বাজারে ছাড়া হবে মূলত মাইক্রোসফটের ১২ ইঞ্চি সারফেস প্রো এর সঙ্গে
প্রতিযোগিতায় নামতেই অ্যাপলের এই পরিকল্পনা বলে মনে করছেন অনেকে

এক বিবৃতিতে রোডা আরো বলেন, যে সূত্র এই তথ্য জানিয়েছেন, তিনি বড় আকারের আইপ্যাডকে বছরের পণ্য বলেই মন্তব্য করেছেন।

একই সূত্র জানায়, আইপ্যাডটি হবে ১২. ইঞ্চি পর্দার। এর
রেজ্যুলেশন ২৫৬০x১৯২০ পিক্সেল। তবে এর রেজ্যুলেশন আইপ্যাড এয়ার এর চেয়ে কিছুটা কম হবে। এখন ১২. ইঞ্চি পর্দার আইপ্যাড আসলে তা অ্যাপলের ১৩. ইঞ্চি ম্যাকবুকের প্রায় সমান হয়ে যাবে।

নতুন আইপ্যাডে কি প্রসেসর ব্যবহার করা হবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সাধারণত আইপ্যাড এর শক্তিশালী সিরিজের প্রসেসরই ব্যবহার করে। অবশ্য এয়ার প্যাকের জন্যে স্পেশাল এ৮এক্স চিপ ব্যবহার করা হয় যা এ৮ এর চেয়ে শক্তিশালী।

যদিও রোডা অ্যাপলের এই সিদ্ধান্তকে মাইক্রোসফটের সারফেস প্রো -কে টেক্কা দেওয়ার জন্যে নয় বলেই মনে করছেন। তারপরও বড় আকারের আইপ্যাড বেশ সাড়া ফেলবে বাজারে। সূত্র : ফক্স নিউজ