Thursday, May 7, 2015

অ্যাপল স্মার্টওয়াচের মাধ্যমে একাকী মানুষের হৃদয়ের লেনদেন

পৃথিবীতে একাকী মানুষের অভাব নেই বিশেষ করে প্রযুক্তিবান্ধব বহু মানুষ যে একাকী তা স্পষ্ট করে তুলেছে অ্যাপল স্মার্টওয়াচ এই হাতঘড়ির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের হার্টবিট শুধুমাত্র যে প্রিয়জনের কাছে পাঠাচ্ছেন তাই নয়, অচেনা মানুষের কাছেও ব্যাপক হারে হৃদস্পন্দন আসছে বলে এক প্রতিবেদনে জানানো হয়


সোশাল মিডিয়া 'রেডিট' এর একটি দলের নাম আর/লোনলিহার্টবিটস। এই গ্রুপটি এমন মানুষের খোঁজ চান যারা একাকী আবেগ অন্যের মাঝে ছড়িয়ে দিতে চান।

এই গ্রুপের উদ্যোক্তা জানান, যে সকল মানুষের কেউ নেই কিন্তু একটি অ্যাপল স্মার্টওয়াচ আছে তারা অন্যের সঙ্গে জুড়তে এই হাতঘড়ির মাধ্যমে হার্টবিট চালাচালি করতে পারেন। এর মাধ্যমে অন্যের হৃদয়ে স্থান করে নিতে বা অন্যকে স্পর্শ করতে নিজের হার্টবিট পাঠাবে মানুষ। বিনিময়ে একই জিনিস পাবেন তারা। এই ক্ষণস্থায়ী জীবনে একাকী মানুষগুলো সামান্য পরিমাণ উষ্ণতা যদি অন্যের কাছ থেকে পান, তাহলে মন্দ কি?

তিনি আরো জানান, এই উদ্যগে ব্যাপক সাড়া পড়েছে। অ্যাপল ওয়াচ আছে এমন বহু মানুষ একাকী জীবনযাপন করছেন। তারা প্রচুর পরিমাণে হৃদস্পন্দন লেনদেন করছেন। অন্তত এর মাধ্যমে অশ্লীল ছবির আদান-প্রদান কমে আসবে বলে আশা প্রকাশ করছেন উদ্যোক্তা। সূত্র : সি-নেট