Saturday, May 9, 2015

নারীদের নিরাপত্তায় নতুন অ্যাপ

বিপদে পড়লেই সেই খবর পৌঁছে যাবে পুলিশ ও পরিচিতদের কাছে। ভারতে এমনই একটা অ্যাপ আনল উত্তরপ্রদেশ সরকার।
বিপদে পড়লে নারীরা যদি অ্যাপটি খুলে
একটি বিশেষ সুইচে আঙুল দেন, তৎক্ষণাৎ সেই খবর পৌঁছে যাবে সব থেকে কাছের পুলিশ স্টেশনে। পুলিশ সঙ্গে সঙ্গে জানতে পারবে ওই নারীর অবস্থান।
নারীদের জন্য খোলা বিশেষ হেল্পলাইনেরই একটি অংশ এই অ্যাপ। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ১০৯০।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, ‘অন্য কোনো রাজ্যে এই ধরনের সুবিধা নেই।’

নারীদের জন্য হেল্পলাইন যথেষ্ট সাড়া পেয়েছে। তবে হেল্পলাইনের থেকে এই অ্যাপ বেশি কার্যকরী হবে বলে মনে করছেন নারীরা।