Thursday, May 7, 2015

অ্যাপল স্মার্টওয়াচে চুলকানি!


সম্প্রতি প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনা চলছে টেক জায়ান্ট অ্যাপলের নজরকাড়া স্মার্টওয়াচটির নানা ফিচার নিয়ে তবে ব্যবহারকারীরা অ্যাপলের স্মার্টওয়াচের সম্পূর্ণ নতুন
এক সমস্যা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএফপি
অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা জানিয়েছেন, স্মার্টওয়াচটি ব্যবহার করলে হাতের ত্বকে চুলকানি হচ্ছে। বিষয়টি সম্প্রতি বিভিন্ন অনলাইন ফোরাম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হচ্ছে।
অ্যাপল ব্যবহারকারীদের স্মার্টওয়াচটি কিভাবে পরতে হবে সে সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দিয়েছে কিন্তু নির্দেশনা মানার পরেও স্মার্টওয়াচটি ব্যবহারে বিড়ম্বনার সম্মুখিন হচ্ছেন ব্যবহারকারীরা
সম্প্রতি ব্যবহারকারীদের ত্বকের চুলকানি সমস্যা নিয়ে একটি ইতালিয়ান ওয়েবসাইট ছবি প্রকাশ করে। তাতে ব্যবহারকারীদের বিড়ম্বনার চিত্র উঠে এসেছে।
অ্যাপল জানিয়েছে, ত্বক চুলকানি রুখতে ঘড়িটি খুব টাইট করে পরা যাবে না। তবে এটি খুব হালকা বা আলগা করেও লাগানো যাবে না বলে জানিয়েছে তারা।
অ্যাপল অবশ্য জানিয়েছে পণ্যটি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরেই বাজারে আনা হয়েছে।